Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’র জরিপ

ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল

ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
ছবি: সংগৃহীত

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ আসনে পরিচালিত এক জরিপে দেখা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ তিন নেতা নিজ নিজ আসনে এগিয়ে আছেন। তবে ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন।

‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ জরিপ পরিচালনা করে। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ানবাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিব্বির আহমদ। এ সময় বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংগঠনটি জানায়, গত ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে ঢাকার চারটি আসনে দৈবচয়ন পদ্ধতিতে মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে।

ঢাকা-১৭: এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনে ৫১৫ জন ভোটারের ওপর পরিচালিত জরিপে ‘কে বিজয়ী হতে পারেন’—এ প্রশ্নে ৪৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রার্থী তারেক রহমানের নাম বলেন। জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের পক্ষে মত দেন ২৭ দশমিক ৪ শতাংশ।

‘আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন’—এ প্রশ্নে ৩৫ শতাংশ তারেক রহমানকে ভোট দেয়ার কথা জানান। খালিদুজ্জামানের পক্ষে মত দেন ৩২ শতাংশ ভোটার। ফলে সম্ভাব্য ভোটের ব্যবধানে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

ঢাকা-১৫: স্পষ্ট ব্যবধানে শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনে ৫১৪ জনের ওপর জরিপে দেখা যায়, ৪৯ দশমিক ২ শতাংশ ভোটার মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হতে পারেন। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানের পক্ষে এ ধারণা ব্যক্ত করেন ৩২ দশমিক ৫ শতাংশ।

ভোটের ইচ্ছা সম্পর্কিত প্রশ্নে ৩৯ দশমিক ৫ শতাংশ শফিকুর রহমানকে ভোট দেয়ার কথা বলেন। শফিকুল ইসলাম খানের পক্ষে মত দেন ৩০ শতাংশ। এ আসনে জামায়াত প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া যায়।

ঢাকা-১১: নাহিদ ইসলামের লিড, তবে ব্যবধান কম

ঢাকা-১১ আসনে ৬০৬ জন ভোটারের মতামতের ভিত্তিতে জরিপে দেখা যায়, ৪৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়ী হতে পারেন। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের পক্ষে এ মত দেন ৪০ দশমিক ৬ শতাংশ।

এ আসনে দুই প্রার্থীর ব্যবধান খুব বেশি নয়, ফলে শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদলানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ঢাকা-১৩: ববি হাজ্জাজ এগিয়ে

ঢাকা-১৩ আসনে ৬০৬ জনের ওপর পরিচালিত জরিপে ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার মনে করেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হতে পারেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের পক্ষে মত দেন ৩৯ দশমিক ৬ শতাংশ।

এ আসনে ব্যবধান তুলনামূলকভাবে কম হলেও জরিপে ববি হাজ্জাজকে এগিয়ে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে তারেক

জাতীয় পর্যায়ে ‘কে প্রধানমন্ত্রী হতে পারেন’—এ প্রশ্নে অংশগ্রহণকারী ২ হাজারের বেশি ভোটারের মধ্যে ৪২ দশমিক ১ শতাংশ তারেক রহমানের নাম বলেন। ৩৪ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

জরিপে আরও দেখা গেছে, আগামী নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ অত্যন্ত বেশি—৯১ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দিতে চান বলে জানিয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন তুলনামূলক বেশি। অন্যদিকে ৩৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামায়াতের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।

সামগ্রিকভাবে জরিপের ফলাফলে রাজধানীর চারটি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে ঢাকা-১৭, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে ব্যবধান কম থাকায় নির্বাচনের আগে প্রচারণা ও জোটসমীকরণ বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার