Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা 

৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির

৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে দেশ ও জনগণের জন্য কী ধরনের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করবে—তার বিস্তারিত রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতিতে ৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির এ নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। ইশতেহারে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে এটিই তার নেতৃত্বে ঘোষিত প্রথম নির্বাচনি ইশতেহার। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রতিবার তিনিই দলের ইশতেহার ঘোষণা করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ওই নির্বাচনে দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে ইশতেহার উপস্থাপন করেন।

এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিলো বিএনপি।

নতুন এ ইশতেহারের মাধ্যমে দীর্ঘদিন পর রাষ্ট্র পরিচালনার বিকল্প রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরল দলটি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একদিন আমিও ওর পিঠে চড়বো: পরীমণি
আ.লীগের ‘লাশের রাজনীতি’ শুরু, মোশাররফের জানাজায় ব্যাপক শোডাউন
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব
দেশের ভুল চিকিৎসায় জটিলতা বেড়েছে কারিনার: কায়সার হামিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত: ঝুঁকিতে দেশের উপকারী পতঙ্গ
ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী
ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা
নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান
দেশের মোট বিদেশি ঋণের ৮০ শতাংশ আওয়ামী লীগ আমলের
আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে
এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ
‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া