Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ২২ জুলাই ২০২৬

আপডেট: ০০:০১, ২২ জুলাই ২০২৬

তেলের সংকট নেই: প্রশাসন

গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়

গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় জ্বালানি তেলের সংকট নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন পেট্রল পাম্পে মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পর থেকে নগরীর অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায় গ্রাহকদের।

তবে জেলায় জ্বালানি তেলের কোনও সংকট নেই বলে নিশ্চিত করেছে পেট্রল পাম্প মালিক সমিতি এবং জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা যায়, প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বেশি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালক তেল নিতে এসেছেন। অস্বাভাবিক ভিড়ের কারণে অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, সোশ্যাল মিডিয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর তারা তেল নিতে ছুটে আসেন। তবে পাম্পে এসে এত মানুষের ভিড় দেখে অনেকেই বুঝতে পারেন, আতঙ্ক থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তাদের ভাষ্য, তারা প্রতিদিনের মতো প্রয়োজনীয় পরিমাণ তেল কিনতেই এসেছিলেন। কিন্তু গুজবের কারণে একসঙ্গে অনেক মানুষ পাম্পে চলে আসায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পর হঠাৎ করেই সব পাম্পে গ্রাহকের চাপ বেড়ে যায়। তবে রাজশাহীতে জ্বালানি তেলের কোনও সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মঙ্গলবারও বিভিন্ন পাম্পে নিয়মিতভাবে তেলের ট্যাংকার পৌঁছেছে।

পরিস্থিতি নিয়ে রাতে জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনে স্বাভাবিক বাজারব্যবস্থা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দফতরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ পরিস্থিতিতে প্রশাসন, পেট্রল পাম্প মালিক সমিতি এবং সংশ্লিষ্টরা গুজবে কান না দিয়ে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ উদ্ধার
বেনজীরকে ফেরাতে আরও এক ধাপ অগ্রগতি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জামায়াত এমপি
রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না কংগ্রেস নেতারা
গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব