Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
ছবি: সংগৃহীত

ইউরোপের শেনজেন ভিসার মতো এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

৬ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ভিসা ব্যবস্থা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে।

একটি ভিসা নিয়েই পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—জিসিসিভুক্ত এ ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। ফলে প্রতিটি দেশের জন্য আলাদা ভিসা আবেদনের প্রয়োজন হবে না।

তবে নতুন ভিসার ফি, মেয়াদ এবং ঠিক কোন তারিখ থেকে এটি চালু হবে—এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য কর্তৃপক্ষ ভিসাটি দ্রুত চালুর জন্য সমন্বিতভাবে কাজ করছে।

এ উদ্যোগের যাত্রা শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় জিসিসির ছয় সদস্য দেশের পর্যটনমন্ত্রীরা এক বৈঠকে অভিন্ন পর্যটন ভিসা চালুর প্রস্তাবে সম্মতি দেন। পরের মাসে দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরাও প্রস্তাবটিতে অনুমোদন দেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, অভিন্ন এ ভিসা ব্যবস্থা পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের পর্যটকদের কাছে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করাই নয়, জিসিসি দেশগুলোর মধ্যে যোগাযোগ ও যাতায়াত আরও নির্বিঘ্ন করার উদ্যোগও নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন বিমান ভ্রমণ সুবিধা চালু হয়েছে। এ ব্যবস্থায় যাত্রীরা প্রথম বিমানবন্দরেই ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। ফলে গন্তব্য দেশে পৌঁছানোর পর আবার পাসপোর্ট যাচাইয়ের দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না।

বিশ্লেষকদের মতে, অভিন্ন পর্যটন ভিসা চালু হলে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটন খাত আরও সম্প্রসারিত হতে পারে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা ও আঞ্চলিক যোগাযোগ বাড়ার সুযোগ তৈরি হবে।

সব মিলিয়ে, সহজ ভ্রমণ, বাণিজ্যিক যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’কে। এটি চালু হলে একই সফরে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ঘুরে দেখার সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা।

সূত্র: খালিজ টাইমস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম