Sobar Desh | সবার দেশ রবার্ট এ পাপে

প্রকাশিত: ০১:২৯, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:৩১, ৭ এপ্রিল ২০২৬

নিউইয়র্ক টাইমসের নিবন্ধ

হরমুজ যুদ্ধ বিশ্বশক্তি বদলে দিচ্ছে: ইরান হচ্ছে চতুর্থ শক্তিকেন্দ্র

হরমুজ যুদ্ধ বিশ্বশক্তি বদলে দিচ্ছে: ইরান হচ্ছে চতুর্থ শক্তিকেন্দ্র
ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রচলিত ধারণা ছিলো, বৈশ্বিক ক্ষমতা মূলত তিনটি কেন্দ্রের—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ। তবে ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি পরিস্থিতি এ ধারণাকে চ্যালেঞ্জ করছে।

বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান এ গুরুত্বপূর্ণ নৌপথে আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরাসরি জাহাজ ধ্বংস না করলেও হামলার সম্ভাবনা ও বিমার উচ্চ খরচের কারণে তেলের পরিবহন প্রায় ৯০ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা বলছেন, প্রণালিটি নিয়ন্ত্রণ করতে ইরানকে পুরোপুরি বন্ধ করতে হবে না। একটি বিশ্বাসযোগ্য হুমকির মাধ্যমেই তারা বৈশ্বিক তেলের বাজার ও সরবরাহ প্রক্রিয়ায় প্রভাব রাখতে সক্ষম। ফলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রফতানি, শিপিং চুক্তি ও সরকারী নীতি পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে।

এ পরিস্থিতি চীনের জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার উচ্চমূল্য সুবিধা এবং ইরানের হরমুজ প্রণালিতে লিভারেজের মাধ্যমে বৈশ্বিক শক্তির নতুন শৃঙ্খলা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, দীর্ঘমেয়াদি সামরিক লড়াই ছাড়া এ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। আর যদি তারা লড়াই এড়িয়ে নতুন বাস্তবতা মানে, তবে ইরান বৈশ্বিক শক্তির চতুর্থ কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।

বিশ্লেষকরা মনে করেন, এ পরিবর্তন সাময়িক নয়; কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নতুনভাবে গড়ে উঠতে পারে, যেখানে ইরান, চীন ও রাশিয়ার প্রভাব বেড়ে যাবে এবং মার্কিন ক্ষমতা সীমিত হয়ে যাবে।

লেখক: 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ইউনিভার্সিটি অব শিকাগো, যুক্তরাষ্ট্র।

শীর্ষ সংবাদ:

টিকটকার ‘রিহিয়া রিহি’ই ছাত্রদলের রেদোয়ান
হরমুজ যুদ্ধ বিশ্বশক্তি বদলে দিচ্ছে: ইরান হচ্ছে চতুর্থ শক্তিকেন্দ্র
শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
রাজনীতি না ক্রিকেট—সাকিবের স্পষ্ট বার্তা, স্ট্যাটাসেই ঝড়
তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর
সংসদ অধিবেশন চলবে দুই বেলা, প্রয়োজনে শুক্রবারও
দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ শতবর্ষী মুয়াজ্জিন মারা গেছেন
গণরায়ের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
ট্রাম্পের হুমকিতে ইরানের ব্যঙ্গ—‘চাবি তো হারিয়ে গেছে’
বেনাপোলে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অটোপাস দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা
কান্না নয়, আনন্দে মেয়ের ডিভোর্স উদযাপন করলেন বাবা
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-১
ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, বিপাকে কৃষক
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর তাগিদ