Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আল্টিমেটামে উত্তেজনা চরমে

আরও বিধ্বংসী প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের 

আরও বিধ্বংসী প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের 
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে আরও অনেক বেশি বিধ্বংসী প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এক বিবৃতিতে জানায়, ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন— বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকলে তাদের প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপ হবে আরও বিস্তৃত ও ধ্বংসাত্মক।

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরকে ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড ইউনিট হিসেবে বিবেচনা করা হয়, যা সরাসরি বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া সমন্বয় করে থাকে।

এদিকে বিবিসি ফার্সি জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে তেহরান-এর বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর নিকটবর্তী একটি গ্যাস স্টেশন।

অন্যদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে নতুন একটি চুক্তিতে রাজি হওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। রোববার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানে ‘সবকিছু গুঁড়িয়ে দেয়া হবে’।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হুমকি, বিমান হামলা এবং কঠোর রাজনৈতিক অবস্থানের ফলে পুরো অঞ্চল এখন একটি বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী