Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৯, ১৭ মার্চ ২০২৬

বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের

বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রায়ই অন্য দেশগুলোকে নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে থাকে, কিন্তু বিপদের সময়ে সই দেশগুলো যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এগিয়ে আসে না।

তিনি এ মন্তব্য করেছেন, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অন্যান্য দেশগুলোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছিলো। ট্রাম্প বলেন, তারা সহায়তা করতে আগ্রহ দেখাচ্ছে না।

ট্রাম্প আরও বলেন, ইরান যেনো এ গুরুত্বপূর্ণ জলপথ আটকে রাখতে না পারে সেজন্য আমরা ইতিমধ্যে আমাদের সক্ষমতার ওপর ব্যাপক ব্যবস্থা নিয়েছি। কিন্তু অন্য দেশগুলো এ বিষয়ে সহযোগিতা করছে না। আমরা তাদের আহ্বান জানিয়েছি, কিন্তু তারা বলছে তারা এতে জড়িত হবে না।

তিনি হরমুজ প্রণালির বিষয়ে অন্য দেশগুলোকে আহ্বান জানান শুধু প্রয়োজনের জন্য নয়, বরং তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্যও।

এদিকে, ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বিভিন্ন তথ্যের কথা তুলে ধরেছেন। তার দাবি, উপদেষ্টা ও গণমাধ্যমের কাছে তিনি শুনেছেন, সাম্প্রতিক হামলায় খামেনি আহত হয়েছেন অথবা তার একটি পা হারানোর খবর শোনা গেছে। ট্রাম্প বলেন, তিনি মারা গেছেন কি না আমরা জানি না, কেউ তাকে দেখেনি, যা অস্বাভাবিক।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে খামেনি সামান্য আহত হয়েছেন, তবে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল
শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান
শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা
সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের
রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২
লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা
প্রেমে পড়ার আগে এমবাপ্পেকে চিনতেনই না এস্তার!
যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের ‘র’ ও আরএসএসে নিষেধাজ্ঞার সুপারিশ
খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ
‘আমি বেঁচে আছি’—বললেন তাসনিম জারা
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম
‘মিড ডে মিল’ ধাপে ধাপে সব স্কুলে চালু হবে
মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ
খাল খনন কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী