Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২ মার্চ ২০২৬

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের  লাশ উদ্ধার

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের  লাশ উদ্ধার
ছবি: সবার দেশ

যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ​

নিহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পার্শ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে আরিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা লাশটি ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

​সকালে পথচারীরা ঘেরের পাড়ে রক্ত এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

​মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রজিউল্লাহ খান লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

​প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​​প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মধ্যপ্রাচ্য সংঘাতে দুই বাংলাদেশি নিহত, আহত ৭
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও
যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ