Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ১১ মে ২০২৬

আপডেট: ০০:৩০, ১১ মে ২০২৬

গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ, জিম্মি সংকট এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজতার জেরে ইসরায়েলে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র পদত্যাগ এবং জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকার রাজনৈতিক স্বার্থে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং এর ফলে জিম্মিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে ইরানের সঙ্গে নতুন সংঘাতের সম্ভাবনাকেও তারা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।

রোববার (১০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Middle East Eye। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের পাশাপাশি ইরান ও লেবানন ইস্যু, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে ছাড় দেয়ার বিতর্ক ঘিরে ইসরায়েলের রাজনীতি ক্রমেই অস্থির হয়ে উঠছে।

চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ইস্যুতে দেশটির জনগণের মধ্যে বিভাজন আরও গভীর হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিক্ষোভে অংশ নেয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বার্তা সংস্থা Reuters-কে বলেন, আমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এ সরকার প্রতিনিয়ত জনগণকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, ইরানের চেয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন এখন বেশি উদ্বেগজনক। একই সঙ্গে সামরিক দায়িত্ব পালনে অনাগ্রহী কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোরও সমালোচনা করেন তিনি।

বিক্ষোভে অংশ নেয়া আন্দোলনকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ছিলো— ‘গণহত্যা বন্ধ করো’, ‘৭ অক্টোবর ভুলে যাও’ এবং ‘বিবি এসকোবার’। শেষের স্লোগানটি নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ এবং কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার-এর নাম মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং জিম্মিদের মুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে নেতানিয়াহু সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত
জিয়াউর রহমান: জাতীয় পুনর্জাগরণের রূপকার
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
পানির দামে চামড়া, ক্রেতা সংকটে রাস্তা-নদীর পাড়ে স্তূপ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজ তোপের মুখে, বক্তব্য প্রত্যাহার
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জে ভারত