Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

নতুন চমকে রোমাঞ্চিত তাহসান

নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
ছবিঃ সংগৃহীত

গান ও অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও উপস্থাপনায় নিয়মিত ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবার নতুন আয়োজন ও পরিবর্তিত প্রতিযোগিতার ফরম্যাট নিয়ে শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির তৃতীয় সিজন। নতুন মৌসুম নিয়ে বেশ উচ্ছ্বসিত তাহসান নিজেই জানিয়েছেন, এবারের আয়োজন নিয়ে তিনি একটু বেশিই রোমাঞ্চিত।

ইতিমধ্যে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজনের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগের দুই সিজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। নতুন সিজনে অংশগ্রহণকারী পরিবারগুলোকে বিভিন্ন ধাপে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। নিজেদের বুদ্ধিমত্তা, অনুমান করার ক্ষমতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে সেরা হওয়ার লড়াইয়ে নামবে পরিবারগুলো। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারও।

অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ পেয়েছে বলে দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এ সাফল্যের পর নতুন সিজন নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তৃতীয় সিজন প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ এবং অসাধারণ কিছু মুহূর্তের বন্ধনে যুক্ত করেছে। তৃতীয় সিজন নিয়ে তিনি আগের চেয়ে বেশি রোমাঞ্চিত। কারণ, এবারের নতুন ফরম্যাট প্রতিযোগিতায় যোগ করবে ভিন্ন মাত্রা।

তাহসানের ভাষ্য, নতুন আয়োজনে পরিবারগুলো নিজেদের বুদ্ধিমত্তা ও দলগত দক্ষতা প্রমাণের সুযোগ পাবে। পাশাপাশি প্রতিযোগিতার মঞ্চে নিজেদের সেরাটা দেখিয়ে বড় পুরস্কার জিতে নেয়ার সুযোগও থাকবে। শেষ পর্যন্ত কোন পরিবার বিজয়ের মুকুট পরবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটিকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে বাংলাদেশের সব জেলায় জরিপ পরিচালনা করা হয়েছিল। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত ও পছন্দকে অনুষ্ঠানের প্রশ্ন ও আয়োজনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী পরিবারগুলোর জন্য ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার রাখা হয়েছে।

এবারের সিজনে প্রতিযোগিতার নিয়মেও থাকছে পরিবর্তন। নতুন ফরম্যাটে পরিবারগুলোর বুদ্ধি, দ্রুত অনুমান করার দক্ষতা এবং দলগত সমন্বয়ের কঠিন পরীক্ষা নেয়া হবে। প্রতিটি ধাপের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ।

নতুন নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দুটি পরিবার মুখোমুখি হবে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে। এ প্রতিযোগিতায় বিজয়ী পরিবার পাবে ফাইনালের দ্বিতীয় স্থানটি।

এরপর গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি হবে সেরা দুটি পরিবার। তাদের মধ্যকার চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন। বিজয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার এবং ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব।

আগের দুই সিজনের মতো তৃতীয় সিজনও পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। পাশাপাশি ডিজিটাল দর্শকদের জন্য এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

যেসব পরিবার এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী, তারা বঙ্গের নির্ধারিত আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করতে হবে:

এ ছাড়া বঙ্গের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত আবেদন লিংকের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকছে।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে