Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৮, ৯ নভেম্বর ২০২৫

প্রথমবার এমএলএস সেমিফাইনালে ইন্টার মায়ামি

মেসির জোড়া গোল ও ৪০০তম অ্যাসিস্টে ইতিহাস

মেসির জোড়া গোল ও ৪০০তম অ্যাসিস্টে ইতিহাস
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। শনিবার (৮ নভেম্বর) রাতে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ তৃতীয় ও নির্ণায়ক ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয় ডেভিড বেকহ্যামের দল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিলো মায়ামি, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিলো নাশভিল। তাই শেষ ম্যাচটি ছিলো বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে জয় নিশ্চিত করে মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১০ মিনিটেই মেসির জাদুতে এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নেন মেসি। একাই বল টেনে নিয়ে চার ডিফেন্ডারের ভেতর দিয়ে বক্সের বাইরে থেকে জালে পাঠান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা।

৩৯তম মিনিটে আবারও গোল করেন মেসি। জর্দি আলবার লম্বা পাস থেকে সিলভেত্তি বল বাড়ান পেছনে, সেখানে অপেক্ষমাণ মেসি এক টাচে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে বাকি দুই গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে জর্দি আলবা ও মেসির চমৎকার সমন্বয়ের পর আলবার ব্যাক পাসে গোল করেন আলেন্দে। মাত্র দুই মিনিট পরই মেসির অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন তিনি। মেসির নিখুঁত চিপ পাস ধরে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আলেন্দে।

এ অ্যাসিস্টের মাধ্যমে মেসি ছুঁয়ে ফেলেছেন আরেকটি বড় মাইলফলক—পেশাদার ফুটবলে ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। বিশ্ব ফুটবলের ইতিহাসে কোনও খেলোয়াড়ের এমন রেকর্ড নেই।

নিজের রেকর্ডের চেয়ে দলের সাফল্যেই বেশি খুশি মেসি। গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল মায়ামি। এবার সে দেয়াল টপকে দল উঠে গেছে কনফারেন্স সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।

কনফারেন্স ফাইনালে ওঠার সে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী ২২ বা ২৩ নভেম্বর।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা