Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৫৩, ৪ আগস্ট ২০২৫

নেদারল্যান্ডস সিরিজে সব ম্যাচ সিলেটে , ক্যাম্প শুরু ৬ আগস্ট

নেদারল্যান্ডস সিরিজে সব ম্যাচ সিলেটে , ক্যাম্প শুরু ৬ আগস্ট
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এবং তার আগেই আগামী ৬ই আগস্ট থেকে ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিবেন বলে জানিয়েছে বিসিবির ক্রিকেটে অপরেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

সামনে এশিয়া কাপ! তার আগেই এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও সিরিজের সময়সূচী এবং ভেন্যু সম্পর্কে কিছু জানানো না হলেও আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের সব ম্যাচ আবুধাবিতে হওয়ায় রানবান্ধব উইকেট চাই বিসিবি। তাইতো আসন্ন এ সিরিজে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বলে জানায় বিসিবির ক্রিকেটে অপরেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

নাজমুল আবেদিন আজ সবার দেশকে বলেন, 

৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩. তারিখ...এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস