Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১৮ অক্টোবর ২০২৫

পেছালো ভারত ও হংকং

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জন্য এ মাসে এসেছে ক্ষুদ্র হলেও আনন্দের খবর। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ১৮৩তম স্থানে লাল-সবুজ জার্সিধারীরা।

চলতি মাসে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে গেলেও, অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে জামাল ভূঁইয়ারা। সে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

অন্যদিকে হংকংয়ের র‌্যাংকিংয়ে পতন ঘটেছে। তারা দুই ধাপ পিছিয়ে এখন ১৪৮তম স্থানে। একইভাবে ভারতও নেমে গেছে দুই ধাপ নিচে, তাদের বর্তমান অবস্থান ১৩৬তম।

বিশ্ব ফুটবলের শীর্ষে পরিবর্তন এসেছে। নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা, ফ্রান্সকে নামিয়ে দিয়েছে তৃতীয় স্থানে। তবে সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে স্পেন।

অন্যদিকে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারায় এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ব্রাজিল। শীর্ষ দশে ফেরা দলগুলোর মধ্যে জার্মানির উত্থান সবচেয়ে উল্লেখযোগ্য—দুই ধাপ এগিয়ে এখন তারা দশম স্থানে।

বাংলাদেশের জন্য যদিও এ অগ্রগতি ছোট পদক্ষেপ, তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি মনোবল জোগানো খবর। কোচ ও খেলোয়াড়রা বলছেন, ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারলে আরও উন্নতির সুযোগ রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী