Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ৩ অক্টোবর ২০২৫

যুদ্ধের জন্য রাশিয়ার ওপর ফিফার নিষেধাজ্ঞা, ইসরায়েলকে না

যুদ্ধের জন্য রাশিয়ার ওপর ফিফার নিষেধাজ্ঞা, ইসরায়েলকে না
ছবি: সংগৃহীত

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পরপরই রাশিয়ার ফুটবল দল ও ক্লাবগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলো ফিফা। কিন্তু একই ধরনের নৃশংসতা ও হত্যাযজ্ঞের অভিযোগ থাকা সত্ত্বেও গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলকে কোনো পদক্ষেপের মুখে ফেলেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো তাদের এ দ্বৈত নীতি নিয়ে সমালোচনার মুখে পড়লেও তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফ্যান্টিনো বলেন,

ফিফা একটি বিভক্ত বিশ্বকে একত্রিত করতে ফুটবলের শক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ সমিতি ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না।

তিনি আরও বলেন,

আমাদের সমবেদনা তাদের সঙ্গেই আছে, যারা আজ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতে ভুগছেন। এ মুহূর্তে ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের বার্তা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী