Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:০৪, ১৩ জানুয়ারি ২০২৫

লিটন-তামিমের জোড়া সেঞ্চুরি, ২৪১ রানের সর্বোচ্চ জুটি

রেকর্ড রানে রেকর্ড জয় ঢাকার 

রেকর্ড রানে রেকর্ড জয় ঢাকার 
ছবি: সবার দেশ

বিপিএলের ১১তম আসরে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেটে নিজেদের সপ্তম ম্যাচে এসে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৫৪ রান করে ঢাকা। এরপর দুর্বার রাজশাহীকে ১০৫ রানে অলআউট করে দেয়। তুলে নেয় রানের ব্যবধানে বিপিএলের সবচেয়ে বড় ১৪৯ রানের জয়। 

রোববার দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৫৫ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার শট আসে।

তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ তামিম। বাঁ-হাতি এ ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ছয়টি চারের সঙ্গে আটটি ছক্কা সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। 

তারা ভেঙেছেন ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইলের ২০১ রানের জুটি। এছাড়া বিপিএলের আগের সর্বোচ্চ ২৩৯ রানের রেকর্ডও ভেঙেছে ঢাকা।

জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের রাজশাহী ১৫.২ ওভারে অলআউট হয়েছে। বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় মেনে নিয়েছে। দলটির হয়ে রায়ান বার্ল ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ইয়াসির আলীর ব্যাটে থেকে। এর আগে বিপিএলে ২০১৩ সালে সিলেটের বিপক্ষে ১১৯ রানের জয় পায় চট্টগ্রাম। যা রানের হিসেবে সবচেয়ে বড় জয় ছিল। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী