Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ২১ জানুয়ারি ২০২৬

বিকল্প প্রস্তুত রাখছে আইসিসি

ভারতে না খেললে বিশ্বকাপের বাইরে বাংলাদেশ

ভারতে না খেললে বিশ্বকাপের বাইরে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কারণে টুর্নামেন্টে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে বিসিবি অটল থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল নেয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ সংকট নিরসনে বুধবার আইসিসি একটি জরুরি ভার্চুয়াল বোর্ড সভার আয়োজন করে। সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি।

সূত্রের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, বিসিবির সিদ্ধান্ত নিয়ে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দেন। তবে এর আগে বাংলাদেশ সরকার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে নির্দেশ দেয়া হয়েছে। সে কারণেই বোর্ডকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে জটিল আকার ধারণ করে। আইসিসির দৃষ্টিতে নির্ধারিত সূচি ও আয়োজনে কোনও অনিশ্চয়তা রাখার সুযোগ নেই বলেই দ্রুত বিকল্প পরিকল্পনা চূড়ান্ত করতে চায় সংস্থাটি।

বাংলাদেশ শেষ পর্যন্ত সরে দাঁড়ালে সম্ভাব্য বিকল্প দল হিসেবে এগিয়ে আছে স্কটল্যান্ড। আইসিসির র‌্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে অন্য দলগুলোর তুলনায় তারাই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এদিকে বিসিবির এক দিনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পরিবর্তে নতুন দলের দেখা মিলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট