Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১৮ জানুয়ারি ২০২৬

আইসিসির অবস্থা জটিলতর হচ্ছে ক্রমশ

ভারতে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ভারতে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে কোনও ম্যাচ খেলবে না। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে যে, বিশ্বকাপে আয়ারল্যান্ডের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরানো হবে না।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, আইসিসির পক্ষ থেকে তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তিনি বলেন, গ্রুপ পর্বের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কোলকাতা ও মুম্বাইয়ে।

বর্তমান পরিস্থিতিতে ভারতে সফর নিয়ে অনিচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রেক্ষাপটে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের একটি প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য বিষয় ছাড়াও তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করা যায় কি না, সে সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা ঢাকায় আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সভাপতি মো. আমিনুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিসিবি জানায়, এ বিষয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সবাই একমত হয়েছে। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী