Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২২ জানুয়ারি ২০২৬

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের চুড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের চুড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের কাছেও অজানা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে।

এ অবস্থায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় আইসিসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন,

আমরা সবাই স্বাভাবিকভাবেই চাইতাম বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিক। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাতে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ঝুঁকির মূল্যায়ন কোনও অনুমানভিত্তিক নয়—বাস্তব ঘটনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি এ সিদ্ধান্তের ফলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সবার দেশ / কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা