Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৭, ২২ জানুয়ারি ২০২৬

বাংলাদেশহীন বিশ্বকাপে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বিসিবি

বাংলাদেশহীন বিশ্বকাপে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া সময়সীমা কার্যত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতিতে অনড় থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ না খেললে আইসিসিকেই বড় ধরনের আর্থিক ও সম্প্রচার ক্ষতির মুখে পড়তে হবে। তার ভাষায়, এতে আইসিসি হারাবে প্রায় ২০ কোটি দর্শক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, আইসিসির দেয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম কোনও বৈশ্বিক সংস্থার জন্য শোভন নয় এবং বাংলাদেশ সে চাপ মেনে নেবে না।

তিনি বলেন, আইসিসি আমাদের যে সময়সীমা দিয়েছে, সেটি আমরা গ্রহণ করছি না। আমরা আবারও আমাদের অবস্থান নিয়ে আইসিসির কাছে যাবো। আমাদের পরিকল্পনা পরিষ্কার—বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে।

আইসিসির আর্থিক দিকটি সামনে এনে বুলবুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে প্রায় ২০০ মিলিয়ন দর্শক হারাবে আইসিসি। এতে ক্ষতিটা আমাদের নয়, আইসিসিরই হবে। সম্প্রচার, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন—সবখানেই এর প্রভাব পড়বে।

এদিকে শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে দেখানোর আইসিসির প্রস্তাবেও আপত্তি জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি এটিকে ‘হাইব্রিড মডেল’ আখ্যা দিয়ে বলেন, আইসিসি সভায় এ ধরনের প্রস্তাব শুনে তিনি বিস্মিত হয়েছেন। তার মতে, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশকে সম্পূর্ণভাবে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানান, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তটি রাষ্ট্রীয় পর্যায়ের। তিনি বলেন, আমরা এখনও আশাবাদী যে আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ভারত এড়িয়ে চলার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেয়া হয়েছে।

যদিও ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকারের নীতিগত অবস্থানই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নাকচ করে দিয়ে জানায়, নির্ধারিত সূচিতে ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে—সম্ভবত স্কটল্যান্ডকে—বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা