Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৬ জুন ২০২৬

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্গো শেডের কুরিয়ার অংশে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের লিডার শফিক জানান, বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। তারা রাত ১১টা ২৪ মিনিটে খবর পান এবং ১১টা ৩৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে ঘটনাটি ঘিরে বিমানবন্দর এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ
প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন ছাড়ছেন রোগীরা
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার