Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৪:২৩, ২৫ মার্চ ২০২৬

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ছবি: সংগৃহীত

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) দুপুরে আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই জারি হতে পারে বলে জানা গেছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাচ্ছি। আল্লাহর রহমতে সবার সহযোগিতা নিয়ে আমি সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজলের নিয়োগকে আইন অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার
১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী শার্শা নাভারণ পশুর হাট
৪০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবলো বাস, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ বহু
ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব