Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৬, ৭ মার্চ ২০২৬

আপডেট: ২১:০৪, ৭ মার্চ ২০২৬

নরসিংদীর আমেনা ধর্ষণ ও হত্যার নতুন টুইস্ট

ধর্ষিত আমেনাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে সৎ পিতা আশরাফ!

ধর্ষিত আমেনাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে সৎ পিতা আশরাফ!
ছবি: সবার দেশ

নরসিংদীর মাধবদীতে সৎ বাবার কাছ হতে কিশোরী মেয়েকে ছিনিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। মেয়ের অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সৎ পিতা আশরাফ আলী একাই কিশোরী মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। 

এছাড়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন নুর মোহাম্মদ ওরফে নুরা ও হযরত আলী। শনিবার (৭ মার্চ) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে নূর মোহাম্মদ ওরফে নুরা (২৮) শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। অপরদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার কিশোরী হত্যার ১০/১২ দিন আগে (১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা) হযরত আলীর বাড়িতে কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

পুলিশ সুপার জানান, হত্যার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিশোরীর সৎ পিতা আশরাফ আলী (৪৫) তার মেয়েকে ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার এক সহকর্মী সুমনের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে সৎ পিতা আশরাফ একাই কিশোরীকে হত্যা করে। পরে পুলিশ আশরাফ আলীকে গ্রেফতার করে আদালতে পাঠালে তিনি হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সৎ পিতা আশরাফ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন, সৎ মেয়ের (ভিকটিম) বিভিন্ন অসামাজিক কর্মকারে কারণে তিনি দীর্ঘদিন যাবৎ বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে বিভিন্ন সময়ে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে তাকে হত্যা করেছেন।

চাঞ্চল্যকর কিশোরী হত্যার মূল আসামী সৎ পিতা শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মোয়াকুড়া গ্রামের কুব্বাত আলীর ছেলে মোঃ আশরাফ আলীসহ প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা ও ৪ জন ধর্ষকসহ এ পর্যন্ত মোট ০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি, গাড়ি অনুযায়ী লিটার নির্ধারণ
ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত
সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ গ্রেফতার
বাগাতিপাড়ায় দুই দিনে একই পরিবারের দুইজনের ওপর হামলা
ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি
এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন
রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই-আন্তর্জাতিক নারী দিবসে সিপিবির আলোচনা
গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল
কুদস ফোর্স প্রধান কানি মোসাদের গুপ্তচর!
তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের
২৪ ঘণ্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা
২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি