Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ২৭ এপ্রিল ২০২৬

মির্জাপুরে মা ও নবজাতকের রহস্যময় মৃত্যু

টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি

টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি চাপা অবস্থায় উদ্ধার হওয়া এক নারী ও তার নবজাতকের গলিত লাশ ঘিরে তৈরি হয়েছে জটিল রহস্য। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, আর হত্যার পেছনের উদ্দেশ্যও রয়ে গেছে অজানা।

গত ২০ এপ্রিল রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পাড় থেকে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। পরে পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে।

এ ঘটনায় শুরু থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, গর্ভবতী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এমনকি শিশুটির জন্মও ধর্ষণের ফল—এমন কথাও প্রচার করা হয়। তবে এসব দাবিকে ‘বিভ্রান্তিকর ও মনগড়া অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে পুলিশ।

এদিকে ময়নাতদন্তের প্রাথমিক ফলাফলে উঠে এসেছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আলমগীর হোসেন জানান, লাশের অবস্থা অত্যন্ত পচে যাওয়ায় ধর্ষণের কোনও সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এছাড়া পুলিশের প্রাথমিক প্রতিবেদনে নবজাতকের বয়স আনুমানিক একদিন উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, কোনও নারী ধর্ষণের পর সন্তান প্রসব করলে অনেক ক্ষেত্রেই ধর্ষণের আলামত আর অবশিষ্ট থাকে না।

তিনি আরও জানান, নারী ও নবজাতকের দেহ থেকে ডিএনএসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় থেকে শিগগিরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনার আনুমানিক এক সপ্তাহ আগে তাদের হত্যা করে বস্তাবন্দি করে ওই স্থানে মাটিচাপা দেয়া হয়েছিলো। লাশ উদ্ধারের পরদিনই স্থানীয় এক গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ভিকটিমদের পরিচয় শনাক্ত করতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাবেদ পারভেজ বলেন, নারীকে মাটি থেকে তুলতে গিয়ে তার সঙ্গে নবজাতকের লাশও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

একদিকে শ্বাসরোধে হত্যার প্রমাণ, অন্যদিকে পরিচয়হীনতা—সব মিলিয়ে মির্জাপুরের এ মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা এখনও রহস্যের ঘন কুয়াশায় ঢাকা। তদন্তের অগ্রগতি আর ডিএনএ পরীক্ষার ফলই হয়তো এ নৃশংস ঘটনার প্রকৃত চিত্র সামনে আনবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
হরতালের সুযোগ দেবো না, জামায়াতকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনায় মিডিয়াকে সরাতে চায় যুক্তরাষ্ট্র
সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
বৈশ্বিক বাজারে চাপ কমাচ্ছে ইরানের ‘গোপন রফতানি’
‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি আসিফ মাহমুদের
জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা
নিখোঁজ থেকে নৃশংস খুন—লিমন-বৃষ্টি হত্যার দিন যা ঘটেছিলো
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী
নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি
নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরলো হাইকোর্টের নির্দেশে
ইউনূসের ভিভিআইপি সুবিধা কমলো ৬ মাস
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, কুমিল্লা-ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব
যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর