Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫০, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫০, ৩০ জুলাই ২০২৬

পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল

পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
ছবি: সবার দেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় থানা থেকে প্রায় ২০০ গজ দূরে মহাসড়কে মুখোশ পরে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। ভোরবেলায় অনুষ্ঠিত ওই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ভোরে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মিছিলটি পটিয়া থানার অদূরেই অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী যুবক হঠাৎ মহাসড়কে মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে অংশ নেয়া সবাই মুখোশ পরে থাকায় তাদের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিট সড়ক প্রদক্ষিণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের ভাষ্য, ভোরবেলায় হঠাৎ এমন মিছিলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়। মিছিলটি শেষ হওয়ার আগেই অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে চলে যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হওয়ার খবর পুলিশ পেয়েছে। তবে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা সবাই মুখোশ পরিহিত থাকায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল
দাবদাহে জ্বলছে ইউরোপ, ফ্রান্স-স্পেন-গ্রিসে ভয়াবহ দাবানল
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা
গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
লন্ডনে নাজেহাল আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে বাঁচেন হাছান মাহমুদ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম
প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিও বিতর্কে সংবাদমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনের বৈপরীত্য
ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত
ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: যুক্তরাষ্ট্র
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা
পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে
তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকে হামলার লক্ষ্য ঠিক করছে ইরান