Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স রেকর্ড ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স রেকর্ড ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

বাংলাদেশ ব্যাংক-এর হিসাবে মাসের এ সময় পর্যন্ত প্রতিদিন গড়ে ১১ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং সুবিধা বৃদ্ধি এবং হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারের পদক্ষেপ এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। বছরওয়ারি হিসাবে এ প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে জানুয়ারি মাসেও রেমিট্যান্সে উল্লেখযোগ্য সাফল্য আসে। ওই মাসে প্রবাসীরা পাঠান ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ অর্জন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার
চার দশক পর আবারও বৈশ্বিক মঞ্চে বাংলাদেশ
ইফতারে বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় খ্রিষ্টান ফুটবলারের
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচি
মার্কিন পোশাক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান
টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে
থানায় ধর্ষণ চেষ্ঠা মামলা না নেয়ায় নারীর আত্নহত্যার চেষ্ঠা
সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদ অচল হবে: নাহিদ
সেনাবাহিনীর শীর্ষ ছয় পদে রদবদল
অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে মানববন্ধনে বিএনপির বাধা
জামিন পেয়েই বাদীকে মারধর করলেন নোবেল
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
দোকানে ঢুকলো তেলবাহী লরি: বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন
পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে অভিযান
প্রায় ১০ লাখ হ্যাঁ ভোট বাতিল
ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স রেকর্ড ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী