Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ১৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় বান্ধবীসহ খুন হলো বাংলাদেশি ব্যবসায়ী

মালয়েশিয়ায় বান্ধবীসহ খুন হলো বাংলাদেশি ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশ পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। একই ঘটনায় তার সঙ্গে থাকা বাংলাদেশি নারী কোহিনুর বেগমকেও হত্যা করা হয়।

নিহত নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে। ২০১৮ সালে জীবিকার সন্ধানে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।

পরিবারের দাবি, মালয়েশিয়ায় স্থানীয় এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। কয়েকবার হত্যাচেষ্টার কথাও নজরুল আগেই পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

জানা যায়, মালয়েশিয়ায় গিয়ে নজরুল একটি খামার গড়ে তোলেন। সেখানে গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণী পালন করতেন। সময়ের সঙ্গে তার ব্যবসা সফল হয়ে ওঠে। তবে সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। খামারের পশুপাখি বিক্রি করে সব গুছিয়ে নিচ্ছিলেন বলেও জানায় পরিবার।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, পার্টনারের সঙ্গে বিরোধের কথা তারা আগেই জানতেন এবং বারবার দেশে ফিরে আসতে বলেছিলেন। কিন্তু নজরুল আরও কিছুদিন সময় চেয়েছিলেন। শেষ পর্যন্ত সে অপেক্ষাই কাল হয়ে দাঁড়ায়।

নিহতের ভাগ্নি সাদিয়া ইসলাম মীম বলেন, দেশে ফেরার কথা বলে নানা পরিকল্পনার কথা জানিয়েছিলেন তার মামা। দ্রুত ফিরে এসে পরিবারের জন্য উপহার আনার কথাও বলেছিলেন। এখন তাদের একটাই দাবি—হত্যার বিচার এবং লাশ দেশে এনে শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ।

এ বিষয়ে কালীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি দেশের বাইরে হওয়ায় তাদের কাছে এখনও বিস্তারিত কোনও তথ্য আসেনি। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।

ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!