Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২০, ১ এপ্রিল ২০২৬

৫ এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা

৫ এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা
ছবি: সংগৃহীত

দেশে হামের বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। আগামী ৫ এপ্রিল রোববার সকাল থেকে সারাদেশে একযোগে এ কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, হামের প্রকোপ যেসব উপজেলায় বেশি, সেখানে দ্রুত টিকা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যেই এসব এলাকায় টিকা সরবরাহ সম্পন্ন হবে।

সরকারের এ জরুরি কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে জোর প্রস্তুতি চলছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউনিসেফের সহায়তায় দেশে প্রায় ১৯ লাখ ডোজ হামের টিকা এসেছে। এ টিকা ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের দেয়া হবে। তিনি অভিভাবকদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত
গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে বিরোধীদলের ওয়াকআউট
৫ এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা
চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা