Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ১৪ এপ্রিল ২০২৬

ভেন্যু হতে পারে ইসলামাবাদ

যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের

যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদ আবারও সম্ভাব্য আলোচনার কেন্দ্র হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ওয়াশিংটন ও তেহরান অন্য কোনও স্থান পছন্দ করে কি না, তার ওপর। 

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রথম দফার আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হলেও সেটিকে ব্যর্থতা হিসেবে দেখছে না ইসলামাবাদ। তারা মনে করছেন, এটি ছিলো দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রক্রিয়ার একটি ধাপ, যার ধারাবাহিকতায় দ্বিতীয় দফা বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে। 

গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসেন। কয়েক দশকের মধ্যে এটিই ছিলো দুই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি আলোচনা। যদিও ওই বৈঠকে কোনও চূড়ান্ত অগ্রগতি হয়নি, উভয় পক্ষই সংলাপের দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুদ্ধবিরতির অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালি ঘিরে বাড়তি সংকটের প্রেক্ষাপটে এ দ্বিতীয় দফা আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭