Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৩ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার গঠনের পর সংসদের গুরুত্বপূর্ণ এ দুই পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। কোনও পদ শূন্য হলে সাত দিনের মধ্যে অথবা পরবর্তী প্রথম বৈঠকে তা পূরণ করার বিধান রয়েছে।

জানা গেছে, বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে ডেপুটি স্পিকার পদে একজন সংসদ সদস্য মনোনয়ন দেয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী জোটের প্রার্থী দেয়ার বিষয়ে আলোচনা চলছে।

জামায়াত সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। আলোচনায় থাকা তিনজন হলেন— পাবনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী। তারা সবাই ডেপুটি স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।

অন্যদিকে, জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে দেয়ার জন্য মৌখিক প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। সেক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন–এর নাম প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক জোটের বৈঠকের মাধ্যমে নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ