Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৫ মার্চ ২০২৬

রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি

রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিল–এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। দীর্ঘ আইনি পেশাজীবনে তিনি উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় অংশগ্রহণ করেছেন।

আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নিয়োগ দেশের আইন ও বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব
১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট