Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৯:০০, ৩১ মার্চ ২০২৬

আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সচিবালয়ে হঠাৎ এক অনানুষ্ঠানিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের অভিযোগ ও দাবি সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক প্রধানমন্ত্রীর সাক্ষাতের আবেদন জানাতে সচিবালয়ে যান। তাদের উদ্দেশ্য ছিলো প্রশাসনিক জটিলতা, বৈষম্য এবং পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরা।

তবে নির্ধারিত আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়ে যায়। এ সময় চিকিৎসকরা কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, আকস্মিক এ সাক্ষাতে চিকিৎসকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক বৈষম্য ও মানবিক সংকটের বিষয় তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং চিকিৎসকদের লিখিত আবেদন গ্রহণ করেছেন।

চিকিৎসকদের দাবি অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার। প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের সময় তাদের পদোন্নতি দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

তাদের অভিযোগ, এর ফলে প্রশাসনে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে—অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন, যা কর্মক্ষেত্রে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা