Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৩ মে ২০২৬

৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ৪৭ বছর পর ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল, যা স্থানীয়ভাবে বৈলর খাল নামে পরিচিত, পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশালের দরিরামপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। খাল পুনঃখননের এ উদ্যোগকে স্থানীয়রা এলাকার কৃষি, পানি প্রবাহ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ঐতিহাসিক এ খালটি ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে খনন করেছিলেন। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারিয়ে ফেলায় স্থানীয় জনগণের মধ্যে পুনঃখননের দাবি ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শনিবার সকাল থেকেই দরিরামপুর এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। খাল খননস্থলের পাশে নির্মিত অস্থায়ী মঞ্চে হাজার হাজার মানুষ উপস্থিত হন। স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন বলে জানা গেছে। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর বিকেল সাড়ে ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

ত্রিশালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানকে কেন্দ্র করে প্রতি বছর জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজন করা হলেও এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

‘ককরোচ আওয়ামী লীগ’র ঠাঁই হলো পাকিস্তানে!
‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন
৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে
প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী