Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তিনি সংসদীয় আসন নম্বর-২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচারণার সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে কল করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে কলটি কেটে দেয়া হয়।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই নম্বরের ব্যক্তি তার যেকোনও সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

এদিকে একই দিন এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, ভয়ভীতি দেখিয়ে তাদের রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং কোনও হুমকিতে পিছপা হবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না। তার অভিযোগ, শুধু তাকে নয়, শাপলা কলির নেতাকর্মীদেরও বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

আখতার হোসেন বলেন, 

অপরিচিত নম্বর থেকে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। বলা হয়, নির্বাচনের পর দেখে নেয়া হবে এবং আমাকে ও আমার পরিবারকে হত্যা করা হবে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
ভোট থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী
নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু
ইরানের এক ক্ষেপণাস্ত্র কি বদলে দেবে যুদ্ধের সমীকরণ!
ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ: ইসি
যুবসমাজ সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আসে : জামায়াত আমির
ভারত-পাক ম্যাচ সংকটে আর্থিক ঝুঁকিতে আইসিসি
নানিবাড়িতে আবেগঘন তারেক রহমান, চাইলেন ‘ভোট উপহার’
নির্বাচনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি: এনসিপি
একুশে পদক জহির রায়হানকে উৎসর্গ করলেন ববিতা