Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৪, ১৬ জুলাই ২০২৬

লাউতারোর শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডকে বিদায়

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই, একের পর এক আক্রমণ, গোলবারে আঘাত আর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দুর্দান্ত সেভ—সব নাটকীয়তার পর শেষ হাসি হাসল আর্জেন্টিনা। পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান, আর যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে তুলে দেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে একের পর এক পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেজ। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন তিনি।

পরের মিনিটেই ডান প্রান্ত থেকে ভেসে আসা লম্বা বলে হেড করেছিলেন গঞ্জালেজ। তবে ইংল্যান্ডের রক্ষণ দ্রুত বিপদ সামলে নেয়।

৬৯ মিনিটে আবারও সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার। লিওনেল মেসির নিখুঁত ক্রসে শক্তিশালী হেড করেন গঞ্জালেজ। কিন্তু অসাধারণ নিচু ডাইভে বল ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

৭২ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। জুলিয়ানো সিমিওনে, নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় মাঠে নামেন রদ্রিগো দে পল, গনসালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি।

পরিবর্তনের চার মিনিট পরই প্রায় সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। দে পলের দারুণ ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। পরের আক্রমণে গঞ্জালেজের আরেকটি হেড অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। যদিও পরে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন।

ক্রমাগত চাপের মুখে অবশেষে ভেঙে পড়ে ইংল্যান্ডের রক্ষণ। ৮৪ মিনিটে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন পিকফোর্ড। তবে সেই কর্নার থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।

৮৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ফিরতি বলে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শট নেন এনজো ফার্নান্দেজ। বল পিকফোর্ডের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে গেলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি আলবিসেলেস্তেরা। যোগ করা সময়েও আক্রমণের ধার অব্যাহত রাখে তারা। অবশেষে ৯২ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্রুতগতির এক আক্রমণ থেকে সুযোগ পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন মেসি-লাউতারোরা। নাটকীয় এ জয়ে ইংল্যান্ডকে বিদায় করে টানা আরেকটি বিশ্বকাপ ফাইনালে জায়গা নিশ্চিত করল আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফাইনালের অপেক্ষায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী