Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২১ মে ২০২৫

এনসিপি নেতা সারজিসের ব্যঙ্গাত্মক মন্তব্যে তোলপাড়

ঢাকায় বৃষ্টি না কি দুদুর কর্মসূচি? 

ঢাকায় বৃষ্টি না কি দুদুর কর্মসূচি? 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি টাকা নেয়—এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপির নেতারা যদি একসঙ্গে প্রস্রাব করেন, তাহলে সে তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এমন কথা বলো না, যার দায় নিতে পারবে না।

দুদুর এ মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকেই তার বক্তব্যকে অশোভন, শিষ্টাচার বহির্ভূত ও অবাঞ্ছিত বলে মন্তব্য করছেন।

এ নিয়ে এনসিপির আরেক নেতা সারজিস আলম ফেসবুকে পরপর দুটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন।

এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ঢাকায় এখন যা হচ্ছে সেটা আসলেই বৃষ্টি, না কি দুদু ভাইয়ের দেয়া কোনও কর্মসূচি—বুঝে উঠতে পারছি না!

এর আগে তিনি আরও লিখেছিলেন, এতো আন্দোলন-সংগ্রাম না করে, গত ১৬ বছরে দুদু ভাই একটা ‘গণপ্রস্রাব কর্মসূচি’ দিলেই পারতেন!

সারজিসের এ কটাক্ষমূলক মন্তব্যগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর মন্তব্যের ঘরে জমে ওঠে রসিকতা ও বিতর্ক—রাজনীতির ভাষা ও ভঙ্গিমা নিয়েও উঠছে প্রশ্ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক