Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ আগস্ট ২০২৫

ভিডিও ভাইরাল

অসুস্থ শিশুকে বাঁচাতে প্রাণ হাতে খরস্রোতা নদী পাড়ি নার্সের

অসুস্থ শিশুকে বাঁচাতে প্রাণ হাতে খরস্রোতা নদী পাড়ি নার্সের
ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে মুমূর্ষু শিশুকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পাড়ি দিয়েছেন এক নার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে প্রশংসার ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতের মধ্যে পাথর থেকে পাথরে লাফিয়ে পার হচ্ছেন এক তরুণী। হাতে রয়েছে জুতা এবং চিকিৎসা সামগ্রী। জানা গেছে, ওই নার্সের নাম কমলা, তিনি মান্ডি জেলার টিক্কর গ্রামের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম জানায়, ডিউটিতে যাওয়ার পথে কমলার কাছে জরুরি কল আসে। জানানো হয়, মাত্র দুই মাসের এক শিশু সংকটাপন্ন অবস্থায় আছে এবং অবিলম্বে জীবনরক্ষাকারী ইনজেকশন দিতে হবে। বিষয়টি শোনার পর তিনি নদীর ভাঙা সেতুর পরিবর্তে বিপজ্জনক পথ বেছে নেন।

ঘটনাটি ঘটে চৌহরঘাটি এলাকার সুদহার পঞ্চায়েতে। টানা বৃষ্টিতে নদীর ওপর থাকা সেতু ও ফুটব্রিজ ভেসে যাওয়ায় একমাত্র উপায় ছিল পাথরের ওপর ভর দিয়ে এগোনো। পা পিছলে গেলে প্রাণহানির ঝুঁকি ছিল প্রবল, তবুও পিছু হটেননি কমলা।

অবশেষে তিনি শিশুর কাছে পৌঁছে ইনজেকশন দেন এবং পরে হাঁটাপথে ফিরে আসেন।

কমলা বলেন,

প্রতিদিন প্রায় চার কিলোমিটার হাঁটতে হয়। রাস্তাঘাট নেই, সব ব্রিজ ভেসে গেছে। তবুও রোগীর জন্য পৌঁছাতেই হবে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ তার সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!