Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬, ২১ মার্চ ২০২৬

ইরানে সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
ফাইল ছবি

ইরানে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, আপাতত স্থল সেনা মোতায়েনের বিষয়টি তাদের বিবেচনায় নেই।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কোথাও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেননি। যদিও এমন সিদ্ধান্ত হলে তা প্রকাশ্যে আগে জানানো নাও হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনও পরিকল্পনা নেই বলে তিনি উল্লেখ করেন।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালেও যুক্তরাষ্ট্র এখন স্থল সেনা পাঠানোর সম্ভাবনা থেকে সরে এসেছে বলে ইঙ্গিত মিলছে। ফলে সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ইরানের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আলোচনা চলমান রয়েছে। ট্রাম্প আগেই দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম এখনো ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, যা উদ্ধারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি এ ধরনের অভিযান পরিচালনা করতে হয়, তাহলে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। তাই আপাতত সরাসরি স্থল অভিযান থেকে সরে এসে কৌশলগত অবস্থান নিচ্ছে ওয়াশিংটন—এমনটাই বিশ্লেষকদের ধারণা।

সূত্র: টাইম

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ঈদের ভিড়ে ভাসমান ব্রিজ ধসে চার শিশুর প্রাণহানি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার চলবে না: নাহিদ ইসলাম
ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মিরপুরের মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়
ভারত থেকে ফেরার পর বেনাপোলে মফিজ চেয়ারম্যান আটক
ইরানে সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
ঐক্যের বার্তা খামেনির, পাকিস্তান–আফগানিস্তান সংকটে মধ্যস্থতার প্রস্তাব
ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা ট্রাম্পের, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত
সিঙ্গেল মাদারের প্রসঙ্গ তুলে বিচ্ছেদের ইঙ্গিত মানসীর
ইসরায়েলি অস্ত্র কারখানা পুড়ে ছাই