Sobar Desh | সবার দেশ কোলকাতা (ভারত) থেকে লুতুব আলি

প্রকাশিত: ০৭:০৭, ৪ জুন ২০২৬

হাদি হত্যায় মমতার বিস্ফোরক মন্তব্য, নীরব দিল্লি-বিজেপি

হাদি হত্যায় মমতার বিস্ফোরক মন্তব্য, নীরব দিল্লি-বিজেপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আলোচিত হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার হলেও ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মমতা ব্যানার্জি মঙ্গলবার কোলকাতার ধর্মতলায় এক অবস্থান কর্মসূচিতে দাবি করেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন অভিযুক্ত মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী তাদের গ্রেফতার করে। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ জানায়।

তিনি আরও দাবি করেন, দেশের নিরাপত্তা, বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং কূটনৈতিক স্বার্থ বিবেচনায় তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি। তবে ঘটনাটির সঙ্গে কারা জড়িত ছিলো এবং কোন কোন নাম উঠে এসেছে—সে সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেও মন্তব্য করেন।

এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লি-সহ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ক্ষমতাসীন দল বিজেপি কোনও প্রতিক্রিয়া জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিষয়টি শুধু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়; বরং এটি সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে। ফলে মমতার এ মন্তব্য এখন আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।

অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ তথ্য যদি আগে থেকেই জানা ছিলো, তবে তা এতদিন গোপন রাখা হলো কেনো। তারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে চাপের মুখে থাকা তৃণমূল কংগ্রেস নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতার বক্তব্যে সীমান্ত নিরাপত্তা, তদন্ত প্রক্রিয়া এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। তবে এখনও সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে—দিল্লি কেনো নীরব, এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনও কেন্দ্রীয় প্রতিক্রিয়া আসে কি না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি
ট্রাফিক আইন মানার হুঁশিয়ারি দিয়েই অনির্ধারিত ক্রসিং পার ডিএমপি কমিশনারের
থেমে গেলো মেঘনা গ্রুপের ৮০ মিলিয়ন ডলারের আইএফসি ঋণ
আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ
বিশ্ববাজারে তেলের দামে ফের পতন
এক দিনে সীমান্তে ১২৯ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি
হাদি হত্যা নিয়ে মন্তব্যে মমতার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির টানলেন হুমায়ুন রশীদের
সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলায় সিজেএফডি’র নিন্দা
যশোর-বেনাপোল -শার্শায় চাহিদা বাড়ছে তালশাঁসের
ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে ধর্মপাশায় মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু
বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বজুড়ে আর্থিক ক্ষতির আশঙ্কা
হাদি হত্যায় মমতার বিস্ফোরক মন্তব্য, নীরব দিল্লি-বিজেপি
ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ হলে রাজপথে নামবে জামায়াত: ডা. শফিকুর রহমান