Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ১৮ এপ্রিল ২০২৬

সরকারের স্পষ্ট বার্তা

আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’

আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সরাসরি নাকচ করেছে সরকার। ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে বৈঠকের পর এ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছে। তবে এসব বৈঠকে ঋণের কিস্তি স্থগিতের মতো কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, সকালে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালককৃষ্ণা শ্রীনিবাসন-এর নেতৃত্বাধীন দলের সঙ্গে। পরে বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হয়।

সরকারের দাবি, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে ঋণ স্থগিত করা হয়েছে—এমন সংবাদ ‘সম্পূর্ণ অসত্য’। এমনকি আগের দিন আইএমএফের সঙ্গে কোনও বৈঠক হয়নি—এমন তথ্যও ভুলভাবে প্রচারিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনাগুলো ছিলো ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকে নবনির্বাচিত সরকারের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলোও উপস্থাপন করা হয়।

এ সময় রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও কিছু ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন বলে চিহ্নিত হয়েছে।

অর্থমন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে উভয় পক্ষই সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে এবং ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলোতে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সামগ্রিকভাবে, সরকার বলছে—আইএমএফ ঋণ স্থগিতের খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; বরং আলোচনা চলছে ইতিবাচক পরিবেশেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন
মেঘনা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি
‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’
২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’