Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ১৮ জানুয়ারি ২০২৫

ট্রাম্প ক্ষীর বিক্রি করছেন পাকিস্তানের রাস্তায়?

ট্রাম্প ক্ষীর বিক্রি করছেন পাকিস্তানের রাস্তায়?
ছবি: সংগৃহীত

আর মাত্র একদিন বাকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ যদি দেখেন, পাকিস্তানের কোনো গলিতে তিনি গান শুনিয়ে ক্ষীর বিক্রি করছেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও, দূর থেকে দেখলে যে কেউ বিভ্রান্ত হতে পারেন! তবে কাছে গিয়ে ভালো করে তাকালেই ধরা পড়বে রহস্য। তিনি আসলে ট্রাম্প নন, বরং তার চেহারার অবিকল এক প্রতিচ্ছবি—সেলিম বাগ্গা!

পাকিস্তানের শাহিওয়ালে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই হতবাক! বিশেষ করে তরুণরা, যারা দূর থেকে দেখেই দৌড়ে আসছেন সেলফি তুলতে। শুধু চেহারায় নয়, সেলিম বাগ্গা জনপ্রিয় আরও এক কারণে—তার সুরেলা কণ্ঠ। ক্ষীর বিক্রির ফাঁকে গান গেয়ে পথচারীদের মুগ্ধ করেন তিনি। আর তার গানের সুরেই নজর পড়ে দোকানের দিকে। কিন্তু সামনে যেতেই সবাই চমকে ওঠেন—এ তো ট্রাম্প নন, বরং তার অবিকল এক রেপ্লিকা!

এরই মধ্যে ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সেলিম। নিজের এ জনপ্রিয়তাকে বেশ উপভোগ করেছন তিনি। জানিয়েছেন নিজের অনুভূতি। ক্যামেরার সামনে তিনি বলেন, ৩ বছর আগে প্রথম আমাকে ট্রাম্প বলে ডাকেন একজন সাংবাদিক। তিনি বলেন আমি নাকি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো দেখতে। পরে তিনি ছবিও দেখান। আমার বেশ ভালোই লাগে।

ক্রেতারা বলছেন, শুধু নামেই বিখ্যাত নয়, তার ক্ষীরও খুবই সুস্বাদু। পাশাপাশি গানের কণ্ঠও দারুণ। প্রথমে তার গান শুনে দোকানের কাছে আসেন অনেকে। এরপর দেখেন তিনি ট্রাম্পের মতো দেখতে। সবাই তার সাথে ছবি তুলে রাখছে। বিশেষ করে তরুণরা তাকে নিয়ে বেশি আগ্রহ দেখান।

পাকিস্তানের এ ক্ষীর বিক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছেন গণমাধ্যমের সামনে! সেলিম বাগ্গা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানে এসে তার দোকানের ক্ষীর চেখে দেখতে। এমনকি আশ্বস্তও করেছেন—একবার খেলে ট্রাম্প মোটেও হতাশ হবেন না।

শুধু স্থানীয় নয়, তার চেহারার এ বিস্ময়কর মিল জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কনটেন্ট ক্রিয়েটররা পর্যন্ত ভিড় জমাচ্ছেন, তাকে নিয়ে ভিডিও বানাতে। ট্রাম্পের ‘ডুপ্লিকেট’ হয়ে সেলিম বাগ্গা এখন রীতিমতো অনলাইন সেনসেশন!

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!