Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ৭ অক্টোবর ২০২৫

সোনা ইতিহাসের শীর্ষে ভরি প্রতি ছাড়ালো ২ লাখ

সোনা ইতিহাসের শীর্ষে ভরি প্রতি ছাড়ালো ২ লাখ
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাচ্ছে স্বর্ণের নতুন দাম, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা—যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাণিজ্যিক স্বর্ণকার সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণের দামে এ সমন্বয় আনা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। এর আগে গত শনিবারই এক দফা দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ১৯৩ টাকা।

নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য হবে ২২ ক্যারেটের জন্য ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেটের জন্য ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের জন্য ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের জন্য ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির কিছু পার্থক্য হতে পারে।

এর আগে শনিবার নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিলো ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, যা মাত্র তিন দিনের ব্যবধানে প্রায় ৩ হাজার টাকার বেশি বেড়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি প্রতি দাম ২ হাজার ২২৮ টাকাই অপরিবর্তিত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রভাবেই বৈশ্বিক স্বর্ণবাজারে মূল্য বেড়েছে,ৃ যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী