Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২০ নভেম্বর ২০২৫

ভরিতে বাড়লা ২ হাজার ৬১২ টাকা

সোনার বাজারে আবারও উর্ধ্বগতি

সোনার বাজারে আবারও উর্ধ্বগতি
ফাইল ছবি

দেশের বাজারে দুই দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য বেড়ে হয়েছে দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে সারা দেশে এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম বাড়ায় সোনার বাজার পুনঃসমন্বয় করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেলো।

নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি এখন থেকে বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকায়।

অপরদিকে, রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি তিন হাজার ৪৭৬ টাকা অপরিবর্তিত রয়েছে। সনাতন পদ্ধতির রুপার দামও পূর্বের মতো দুই হাজার ৬০১ টাকাই থাকছে।

দেশীয় বাজারে আন্তর্জাতিক প্রভাব, ডলার-টাকার বিনিময় হার ও কাঁচামালের দাম ওঠানামার ধারাবাহিকতায় এ সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য