Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২২ ডিসেম্বর ২০২৫

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ১৮ হাজার টাকা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ১৮ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। টানা চতুর্থবারের মতো দাম বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। এর আগে গত ১৫ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিলো।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ রোববার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে।

সোনার নতুন দামের তালিকা (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা (বেড়েছে ১,০৫০ টাকা)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা

সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা দরে বিক্রি হবে।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৪০ ডলার ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বছরের শেষ দিকে বিয়ের মৌসুম হওয়ায় চাহিদা বাড়ার বিপরীতে বিশ্ববাজারে অস্থিরতা সোনার দামকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাজুস জানিয়েছে, অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য