Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২২ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে আবারও সর্বোচ্চ দামের রেকর্ড

সোনার ভরি ২ রাখ ৫২ হাজার টাকা

সোনার ভরি ২ রাখ ৫২ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনা ও রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। একের পর এক রেকর্ড ভেঙে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল সোনা। এক লাফে ভরিপ্রতি ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬ হাজার ৫৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপারও। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৯৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলার সংকট ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝোঁকার কারণেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য