Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৫ নভেম্বর ২০২৫

ঘরে বসেই মেট্রোকার্ড রিচার্জ: চালু হলো অনলাইন সেবা

ঘরে বসেই মেট্রোকার্ড রিচার্জ: চালু হলো অনলাইন সেবা
ছবি: সংগৃহীত

রাজধানীর মেট্রোরেলে যাত্রীসেবাকে আরও আধুনিক ও ঝামেলাহীন করতে আনুষ্ঠানিকভাবে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে যাত্রীরা ঘরে বসে র‌্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডে রিচার্জ করতে পারবেন—স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

অনলাইন রিচার্জ ব্যবহারের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি রিচার্জে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা যোগ করা যাবে। চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ বাতিল বা রিফান্ড নেয়ার সুযোগও রয়েছে, তবে এই ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানায়, ১৬টি স্টেশনে ৩২টি এভিএম (অ্যাডভান্সড ভেন্ডিং মেশিন) স্থাপন করা হয়েছে যেখানে যাত্রীরা অনলাইন রিচার্জ ‘ট্যাপ’ করে সক্রিয় করতে পারবেন।

নীতিমালা অনুযায়ী, অনলাইন রিচার্জে পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা অর্থ সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। এ সময়ের মধ্যে কার্ড এভিএম-এ ট্যাপ না করলে রিচার্জ বাতিল হয়ে টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত যাবে, তবে কর্তৃপক্ষ ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখবে।

অনলাইন সুবিধা চালুর ফলে যাত্রীদের সময় বাঁচবে, স্টেশনের ভিড় কমবে এবং দৈনন্দিন যাতায়াতে মেট্রো আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে