Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২০ জানুয়ারি ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঘোষণা

দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না

দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না
ছবি: সংগৃহীত

ঢাকা শহরে বাড়ি ভাড়া প্রতি বছরের শুরুতে বৃদ্ধি পাচ্ছে, অথচ সরকারের কোনও নির্দিষ্ট নীতিমালা নেই। এ পরিস্থিতিতে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ঘোষণা করেছে যে দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এর নগর ভবনে ‘ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ’ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

তিনি বলেন, জানুয়ারি মাসে ভাড়া বাড়ানো একটি প্রচলিত রীতিমতো প্র্যাকটিস। তবে, বাড়িভাড়া বৃদ্ধির সময় হলো অর্থবছরের জুন-জুলাই। বাড়ির মালিকরা ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সিটি করপোরেশনের কাছ থেকে প্রদত্ত করের হারের অনুপাতে বৃদ্ধি করবেন।

ডিএনসিসি থেকে প্রকাশিত নির্দেশিকায় উল্লেখ রয়েছে:

১. বাড়ি অবশ্যই বসবাসের উপযোগী রাখতে হবে।
২. ইউটিলিটি সার্ভিস (গ্যাস, বিদ্যুৎ, পানি) এবং দৈনন্দিন বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে।
৩. ছাদ, বারান্দা ও সামনের উন্মুক্ত স্থানে সবুজায়ন করা যাবে।
৪. নিরাপত্তার স্বার্থে প্রতিটি ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেইটের চাবি প্রদান করতে হবে।
৫. ভাড়াটিয়া মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া প্রদান করবে, এবং বাড়িওয়ালা লিখিত রশিদ প্রদান করবেন।
৬. বাড়িতে ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, এবং কোনও নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপের আগে আলোচনা করতে হবে।
৭. মানসম্মত ভাড়া দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে; বৃদ্ধি হবে জুন-জুলাই মাসে।
৮. দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না; দুই বছর পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিবর্তন সম্ভব।
৯. ভাড়া পরিশোধে ব্যর্থ হলে বাড়িওয়ালা লিখিত সতর্কতা দিতে পারবেন এবং প্রয়োজন হলে চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন।
১০. আবাসিক ভবনে দুই মাসের নোটিশ দিয়ে ভাড়া চুক্তি বাতিল করা যাবে।
১১. মানসম্মত ভাড়া নির্ধারণে বাজার মূল্যের ১৫% অতিক্রম করা যাবে না।
১২. চুক্তিতে ভাড়া, অগ্রিম জমা ও ছাড়ার সময় নির্দিষ্ট করতে হবে।
১৩. অগ্রিম ভাড়া ১-৩ মাসের বেশি নেয়া যাবে না।
১৪. ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে।
১৫. সমস্যার সমাধান সমিতির আলোচনায়, নাহলে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা বরাবর জানাতে হবে।
১৬. ভাড়াটিয়ার অধিকার রক্ষায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ নির্দেশিকার মাধ্যমে ডিএনসিসি আশা করছে, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে ন্যায্য সম্পর্ক বজায় থাকবে এবং বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!