Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৫, ৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
ছবি: সবার দেশ

জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৬ মার্চ) বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত ও সীমান্ত পথে পাচারের চেষ্টা করতে পারে-এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির সদর দফতরের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। 

এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পথে কোনওভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আঘাত হানবে না ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার ধ্বংস ইরানের
দুই বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম, বৈশ্বিক অর্থনীতিতে অশনিসংকেত
সমঝোতা না করায়ই ‘টার্গেট’ হয়েছেন: আসিফ মাহমুদ
তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর