Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ১৪ আগস্ট ২০২৬

শনাক্ত ৫৮

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ জন শিক্ষকের বিরুদ্ধে। এর মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম ইতোমধ্যে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি সার্বিকভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবে তদন্ত কমিটি। এরই মধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগের কথা উঠে আসে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, এসব শিক্ষক ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রকাশিত ওই প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ৪০৪ শিক্ষকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাদের মধ্যে ৫৮ জনের নাম ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তবে অভিযোগের ভিত্তিতে কোনো শিক্ষককে দোষী সাব্যস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। বরং অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যই তদন্ত কমিটি কাজ করছে বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, তদন্তের পরবর্তী পর্যায়ে নতুন করে কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও একই কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী তাদের ক্ষেত্রেও সুপারিশ করা হবে।

এদিকে একই ধরনের অভিযোগের বিষয়ে দেশের আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগের ফলে অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে—এসব বিষয় এখন তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী