Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১২ মে ২০২৬

শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার

শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যতোদিন থাকবে, ততোদিন মানুষ সেখানে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও তার দলকে ‘থু থু’ দেবে।

মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া হাসিনা সরাসরি গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং সে সংক্রান্ত কলরেকর্ডও জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, অভিনয়ে পারদর্শী এ নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এ জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনও স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল সম্পদ হয়ে থাকবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, 

জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, 

ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিচ্ছবি হচ্ছে এ জুলাই জাদুঘর।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা ১ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেয়া হতে পারে।

জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা হতো না: নাহিদ ইসলাম
বিএনপি–জামায়াতের মত নিয়েই বাণিজ্যচুক্তি হয়েছিলো: ফরিদা আখতার
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
সার্জনের ছুরি থেকে দর্শকের চোখ: লন্ডন জু-তে বদলে গেলো সংরক্ষণের সংজ্ঞা
আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড
ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি
নাহিদের আগুনে পুড়লো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের
শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
হামে মৃত্যুর অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি
শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই বদলানো হচ্ছে শিক্ষাক্রম: প্রধানমন্ত্রী
ইরানে গোপনে হামলা চালিয়েছিলো আরব আমিরাত
সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির