Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৩ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রজনতার ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ওপর করা মামলাগুলোর মধ্যে এ পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় আরও ৭৫টি মামলা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।

চার্জশিট দেয়া ৩১টি হত্যা মামলা দেশের বিভিন্ন অঞ্চলে রুজু হয়েছিলো—পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুরসহ একাধিক জেলা ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটে। পাশাপাশি পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও এসব মামলার তদন্তে যুক্ত ছিলো।

এ ছাড়া অন্যান্য ধারার ৭৫টি মামলা রুজু ছিলো পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা এবং বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিটের আওতাধীন এলাকায়। তদন্ত ও চার্জশিট দাখিলে এসব জেলা ও ইউনিট সক্রিয় ভূমিকা পালন করেছে।

পুলিশ সদর দফতর জানায়, গণঅভ্যুত্থানকালে দায়ের হওয়া সব মামলার তদন্ত কার্যক্রম নিবিড়ভাবে তদারক করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অপরাধের ধরন ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রতিটি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এদিকে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ৪৩৭টি মামলায় এ পর্যন্ত ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এসব রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন মামলায় অভিযুক্ত হিসেবে থাকা বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পাচ্ছেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশজুড়ে সংঘটিত সহিংসতা, হামলা, জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে পুলিশ কাঠামোবদ্ধভাবে তদন্ত এগিয়ে নিচ্ছে বলে সদর দফতর জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা